শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি পটুয়াখালী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী–এর তিন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে।

জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী মহোদয় এর হাত থেকে কৃতি শিক্ষার্থীরা পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
চিত্রাংকনে প্রথম শ্রেণির রাফসান ইসলাম তৃতীয়, সুন্দর হাতের লেখায় দ্বিতীয় শ্রেণির তাওহিদা ইসলাম সুমাইয়া দ্বিতীয় এবং রচনা লিখনে তৃতীয় শ্রেণির ইসতিয়াক আমিন সাবিত দ্বিতীয় স্থান লাভ করে।
বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে এবং অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button