যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দ্রুত সচল করতে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

- বিজ্ঞাপন -

তিনি স্পষ্ট করে জানান, মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিলম্ব না করে ভোট আয়োজন করা হবে। সেই হিসাবে রাজধানীর দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সবার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্য সিটি করপোরেশনগুলোতে ভোট হবে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে আগামী ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ছাড়া প্রশাসনিক কাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন বলে তিনি মনে করেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button