মির্জাগঞ্জে চাঁদা না দেওয়া মারধর, বিএনপির নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর মির্জাগঞ্জে দাবীকৃত চাঁদা নেওয়া দেওয়া নির্মাল(৫০)নামে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদারের বিরুদ্ধে। বিএনপি নেতা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সোমবার দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ী। অভিযুক্ত সুজন সিকদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুজন দীর্ঘদিন যাবত আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসা থেকে সুবিদখালী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সুজন সিকদার আমাকে দেখে পুনরায় চাঁদা দাবী করেন, এসময় আমি চাঁদা দিতে অপারগতা জানালে সুজন সিকদার এবং তার সাথে থাকা আব্বাস সিকদার ও ইব্রাহীমসহ ৭-৮ জন লোক আমাকে মারধর করে আহত করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে সুজন সিকদার ও তার সহোযোগীরা আমাকে প্রাননাশের ভয়ভীতি দেখায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন – আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।তিনি আরও বলেন, এ ঘটনায় ওই রাতেই সুজন সিকদারকে প্রধান আসামী করে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে সুজন সিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্মল দাসের ছেলে ঋত্বিক দাস মাদক সেবনসহ মাদকসেবীদের সাথে চলাফেরা করে, তার ছেলেকে মাদক সেবীদের সঙ্গ ত্যাগ করতে বলায় তিনি ছেলেকে নিরাপদে রাখতে আমার বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ করেছেন। তাকে কোনো মারধর করা হয়নি, কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস ছালাম জানান, ব্যবসায়ীকে মারধরের অভিযোগে নির্মল দাস নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।




আপনার মন্তব্য লিখুন