বাউফলে অসহায় পরিবারের মধ্যে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাউফলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল।

- বিজ্ঞাপন -

মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রদলের কর্মীরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মদনপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

রমজানের এই বরকতময় সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

ইফতারের এ কার্যক্রমে সার্বিক সহায়তায় ছিলেন, বাইত উদ্দিন, হিমেল হাওলাদার, রুমান হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমদাদুল হক অলি, হালিম হাওলাদার, সাদ্দাম হোসেন সুজন, সাদ্দাম মুন্সি, রাকিব, কাওছার রহমান, মুন, সজিব, রাফসান টিটু, নাঈম ও সিয়াম।

তত্ত্বাবধানে ছিলেন, মো. ইমন মাতুব্বর, রায়হান রাফি এবং তাহসান সিহাব।

- বিজ্ঞাপন -

আয়োজকরা জানান, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে রমজানের এই সহমর্মিতার কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button