বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমন ও প্রবল

ববি প্রতিনিধি
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ইমন হোসেন সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবল বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

- বিজ্ঞাপন -

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে কমিটির অনুমোদন করা হয়। এ সময় কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড.সুব্রত কুমার দাস, সহযোগী অধ্যাপক সুমনা রানী সাহা, সহযোগী অধ্যাপক সুকেন গৌসামী, সহকারী অধ্যাপক শাহানাজ পারভিন রিমি, সহকারী অধ্যাপক মো,রশিদ আল আসিফ স্যার।

সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, বিগত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: রাহাত হাসানসহ উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তামিম আহমেদ রিয়ান, রাইসুল ইসলাম রংগন, মনজয় অধিকারী, মরিয়ম খাতুন, মো: নিশান মিয়া এবং বাঁধন শর্মা।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম কুমার, মো: আব্দুল রহিম, মো: হাসিব বিশ্বাস, অর্ক সাহা এবং মো: আলীবদ্দীন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইমন সাদিক হানিফ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন অর্থ সম্পাদক হিসেবে মো: রাহুল হোসেন, দপ্তর সম্পাদক মো: ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক রাতুল হাসান রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ হাসান, আপ্যায়ন সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং ছাত্রী বিষয়ক সম্পাদক বৈশাখী সরকার। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিকুর রহমান ও মো: শরীফ হোসেনসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক উপ-সম্পাদককে অন্তর্ভুক্ত করে কমিটিকে পূর্ণতা দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -

সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন ব্যাচের মোট ১৬ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন— ২য় ব্যাচের জাহিদ হাসান, ৩য় ব্যাচের সুবর্ণ পাল ও মোস্তাক আহমেদ, ৪র্থ ব্যাচের নাজির আহমেদ মিজু ও লিমা সুলতানা, ৫ম ব্যাচের আলমগীর হোসেন, জয়দেব ঘোষ ও শাহরিয়ার হোসেন রাজু, ৬ষ্ঠ ব্যাচের আনন্দ কুমার দাস ও আশিকুর রহমান আশিক, ৭ম ব্যাচের রেজোয়ান আনজুম রিফাত, ৮ম ব্যাচের তাহসানুল ইমন ও আবুল কাশেম জিহাদ, ৯ম ব্যাচের রাজু আহমেদ ও রাকিবুল ইসলাম এবং ১০ম ব্যাচের মো: রাহাত হাসান। এই শক্তিশালী কার্যনির্বাহী পর্ষদ আগামী এক বছর সংগঠনের সকল প্রকার সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি করবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button