ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বন্ধ ক্যাম্পাসে নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার (২৪ই মে) রাতে অভিযোগ ওঠে নিম্নমানের পাথর দিয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর সম্মুখের রাস্তা ঢালাই দেয়া হবে। সাথে সাথে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান।

- বিজ্ঞাপন -

খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যরাতে ঢালাইয়ের জন্য রড প্রস্তুতের কাজ চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমাইন সাকিবসহ কিছু শিক্ষার্থী ঠিকাদারের কাছে জিজ্ঞাসা করেন নিম্নমানের পাথরের বিষয়ে এসময় ঠিকাদার আওলাদ হোসেন মনুর সাথে তাদের বাকবিতন্ডা হয়।

বিশ্ববিদ্যালয় প্রকৌশলী দপ্তর সূত্রে জানাগেছে

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনের যোগসাজশে নিম্নমানের পাথর দিয়ে ঢালাই দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কথা ছিলো আজকে সকাল সাতটা থেকে শুরু হবে ঢালাইয়ের কাজ তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা ভেস্তে গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে পাথর পরীক্ষা করে রিপোর্ট দিলে শুরু হবে ঢালাইয়ের কাজ। তবে সূত্র বলছে, রিপোর্ট পজিটিভ দেখানো হবে শিক্ষার্থীরা বাঁধা দিয়েছে এজন্য জাস্ট চোখো ধুলা দেয়ার জন্য পাথর নামেমাত্র পরীক্ষা করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

কাজের এস্টিমেট বিশ্লেষণ করে দেখা গেছে ঢালাইয়ে এ-গ্রেড কোয়ালিটি পাথর দেয়ার কথা থাকলেও নিয়ে আসা হয়েছে  নিম্নমানের গ্রেডহিন পাথর। যা দিয়ে ঢালাই করা সম্ভব নয়। ইতিমধ্যে প্রকৌশল দপ্তর ও ঢালাইয়ের কাজ তদারকি করার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পাথর দিয়ে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনের যোগসাজশে ঢালাই দিয়ে দেয়া হচ্ছে নিম্নমানের গ্রেডহীন পাথর দিয়ে।

 

খোঁজ নিয়ো জানগেছে, ” প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা নিম্নমানের পাথর দিয়ে কাজ করতে রাজি না থাকলেও মুর্শিদ আবেদীন এই পাথর দিয়ে কাজ করাতে চাপ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নিম্নমানের পাথরের বিষয়ে অভিযোগ দেয়া হলেও কাজ বন্ধে তিনি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলে জানা গেছে। ”

ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক  আজমাইন সাকিব বলেন, “পূর্বে যে  ভিত্তিহীন অভিযোগ দিয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাননীয় উপাচার্য মহোদয় নিজে কথা বলে  দুর্নীতিবাজ মনুকে ক্যাম্পাসে না ঢোকার জন্য বলা হয়েছিল। একই সাথে যে শর্তে কাজ দেয়া হয়েছিল সকল শর্ত পূরণ করে কাজ করার জন্য বলা হয়েছিল কিন্তু আগামীকাল ঢালাই দেয়ার প্রস্তুতি নিচ্ছিল যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন পেজে অভিযোগগুলো উঠে আসছিল তার প্রেক্ষিতেই তার সাথে আমি কথা বলি কথা বলে জানার চেষ্টা করি তাকে নিষেধ করা সত্ত্বেও কিভাবে সে কিভাবে ক্যাম্পাসে গভীর রাত্রে অন্ধকারে ক্যাম্পাসে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ পরিচালনা করছিল।”

এ বিষয়ে উপ প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “টেন্ডার অনুযায়ী মানসম্পন্ন পাথর দিয়েই ঢালাইয়ের মিক্সিং তৈরি করা হবে। নিম্নমানের পাথর নয়, এসব পাথর দিয়ে ক্যান্টনমেন্টেও কাজ চলছে। কাজের  গুনগত মান বজায় রাখবে বলে ঠিকাদার আমাকে নিশ্চিত করেছেন। আমি সকালে নিজে সেখানে উপস্থিত থাকবো।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button