বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ, যার প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে আগামী ১২০ ঘণ্টার (৫ দিনের) জন্য পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
অন্যদিকে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ আজ আংশিক মেঘলা থাকার পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।
অন্যদিকে, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।
২৭ মার্চ বৃষ্টির প্রকোপ প্রধানত রংপুর বিভাগের ওপর সীমাবদ্ধ থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে।




আপনার মন্তব্য লিখুন