পটুয়াখালী-৪ আসনে জাল ভোটের চেষ্টা: খেপুপাড়ায় কোস্টগার্ডের হাতে বিএনপির দুই কর্মী আটক

পটুয়াখালী-৪ আসনের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক এবং অপরজন প্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

কেন্দ্র সূত্রে জানা যায়, সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের জাল ভোট প্রদান সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি উপজেলা রিটার্নিং অফিসার কাউসার হামিদকে অবহিত করা হলে তিনি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে দুইজনকে জাল ভোটার হিসেবে সনাক্ত করা হলে তাদের আটক করা হয়।

এ ঘটনায় কেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button