পটুয়াখালীর লাউকাঠিতে কিশোরীর রহস্যজনক মৃ’ত্যু, পরিবারের দাবি হ’ত্যা

পটুয়াখালীর তেলিখালী এলাকায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম মোসা: জান্নাতি আক্তার (২০)। তিনি ফারুক মৃধা ও নিলু বেগমের মেয়ে এবং মৃধা বাড়ির বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগে জান্নাতি আক্তার মোবাইলে কারো সঙ্গে কথা বলছিলেন। তবে তিনি কার সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়ে পরিবার নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় পরিবারের কেউ বুঝতে পারেনি কখন তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবার দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেছে, যা বর্তমানে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। প্রকৃত কারণ উদঘাটনে মোবাইল ফোনের কল রেকর্ডসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button