নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পর এখন নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে। এতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এরপর খুব অল্প সময়ের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ আয়োজন করা হতে পারে। সেই হিসেবে ১৬ ফেব্রুয়ারি এমপিদের শপথ এবং পরবর্তী এক-দুই দিনের মধ্যেই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির সংসদ নেতা হিসেবে দলটির শীর্ষ নেতৃত্বই নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন—এটি প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহল মনে করছে। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে বলেও ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যেই নতুন সংসদ, সরকার ও মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রম নতুনভাবে শুরু হতে যাচ্ছে।




আপনার মন্তব্য লিখুন