ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গলাচিপায় মোবাইল কোর্ট পরিচালনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৬ প্রতিপালন নিশ্চিত করতে গলাচিপায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৭-শে মঙ্গলবার ২৬ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইফ। উপজেলা প্রশাসন, গলাচিপা, পটুয়াখালী এ কার্যক্রম বাস্তবায়ন করে।
অভিযানকালে মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে চেকপোস্ট বসানো হয়। এ সময় হেলমেট না পরা চালকদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হয় এবং প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও অভিযানের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হয় এবং কয়েকজনকে সর্বনিম্ন জরিমানা প্রদান করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন