তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পটুয়াখালীতে যুব সমাবেশ ও আলোচনা সভা

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পটুয়াখালীতে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) আব্দুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা। তিনি বলেন, তরুণ সমাজ দেশের উন্নয়নের প্রধান শক্তি এবং সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোঃ হামিমুর রশীদ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ বদরুদ্দোজাহান।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম.
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণদের মাদক ও অপরাধমুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।




আপনার মন্তব্য লিখুন