ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তানভীর ও হিমেল

ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তানভীর আহমদ মাদবর এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাইদুর রহমান হিমেল। তারা উভয়েই ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগ-এর মাস্টার্সের শিক্ষার্থী।
বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম এ কমিটি অনুমোদন করেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাজী শাহজাহান, হাবিব হাওলাদার শিহাব, এইচ. এম মিরাজ, তানভীর হোসেন, মাজহারুল ইসলাম সুজন, আব্দুল গনি ও অনিক ঘোষ। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ইসরাফিল তপু, জিহাদ হাসান, মেহেদী হোসেন সাকিব, নয়ন মনি, শেখ আকিব উজ্জামান, ফাহিম শাহরিয়ার সাদ, মো. বেলাল হোসেন ও মো. রাসেল।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাব্বির হোসেন স্বাধীন, নিয়াজ মাহমুদ সজল, রাকিব মাহমুদ, ইয়াসিন আরাফাত আদিব, হাসিবুর রহমান আজমাইন, রেজাউল করিম ইমন, মেহেদী হাসান অভি, সীমান্ত সরকার মিহির, মেহেদী হাসান মেহরাজ, আসিফ খান শান্ত, মো. শাহজালাল, জোয়ারদার তাসকিন ইকরাম, রাকিব হাসান অনিক ও মশিউর রহমান আলিফ।
নবগঠিত এ কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button