জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে, মুক্তিযোদ্ধা ও সাহিত্যিকের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পটুয়াখালী জেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোসলেম উদ্দিন ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি মোঃ রুস্তম আলীর পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে কবি মোঃ রুস্তম আলী বলেন, স্নেহাংশু সরকার কুট্টির মতো অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করায় আমরা আশাবাদী। তার নেতৃত্বে পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। আমরা তার সফলতা কামনা করছি।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৬ তারিখে স্নেহাংশু সরকার কুট্টি পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।




আপনার মন্তব্য লিখুন