জুলাই শহীদ সাংবাদিকের বাবাকে পেটালেন যুবদল নেতা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাউফলের সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারকে (৫৩) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ধুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জামাল খানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত অবস্থায় শুক্রবার বিকেলে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

- বিজ্ঞাপন -

দুপুরে বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোশারেফ হোসেন জানান, জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং পরিধেয় পোশাক ছিড়ে ফেলা হয়।

মোশারেফ হোসেনের ছেলে মেহেদী হাসান ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ছিলেন। স্বজনদের দাবি, মেহেদী শহীদ হওয়ার পর থেকে জামায়াত পরিবারটির পাশে থাকায় সম্প্রতি একটি নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জামাল খান বলেন, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, মারধর হয়নি। বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button