চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো: ইনকিলাব মঞ্চের জাবের

আপাতত কোন জমায়েত না করার আহ্বান জানিয়েছেন ইনকিলাব  মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরে আসবেন বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব  মঞ্চের ওপর পুলিশি হামলার পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। 

- বিজ্ঞাপন -

ওই পোস্টে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।

এর আগে এক পোস্টে বলা হয়, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না, শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বিকাল ৪ টা নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব  মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে ইনকিলাব  মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন আর ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button