গলাচিপার কৃতি সন্তান ডা. মোস্তফা শিকদার এমডি (কার্ডিওলজি) ডিগ্রি অর্জন

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি: মহসিন হোসেন জয় :
পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান ডা. মো: মোস্তফা শিকদার হৃদরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমডি (কার্ডিওলজি) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তাঁর এই সাফল্যে গলাচিপা উপজেলাসহ স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিজের এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাবা-মা ও বড় বোনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, যাদের দোয়া ও অনুপ্রেরণা সবসময় তাকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।
এছাড়াও তিনি সম্মানিত শিক্ষকবৃন্দ, গাইড ও সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে স্ত্রী ও দুই ছেলের ত্যাগ ও ভালোবাসার কথাও উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।




আপনার মন্তব্য লিখুন