গলাচিপায় তেল সংকট: মজুতের অভিযোগে বাড়ছে ভোগান্তি

 

- বিজ্ঞাপন -

গলাচিপা প্রতিনিধি: মহসিন হোসেন জয়

গলাচিপা উপজেলায় হঠাৎ করেই তেলের সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে খুচরা পর্যায়ে তেলের দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুত করে রাখছেন।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। প্রয়োজনীয় তেল না পেয়ে অনেকেই চরম দুর্ভোগে পড়ছেন।

এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে, যার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে।

- বিজ্ঞাপন -

এ অবস্থায় গলাচিপার কলেজ পাড়া ওয়াপদা সংলগ্ন রাবনাবাদ এন্টারপ্রাইজ সরকারি নির্ধারিত দামে তেল বিক্রি করছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি ঝালকাঠি থেকে প্রতিদিন ৫-৬ ব্যারেল তেল সরবরাহ আনলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। ফলে সব গ্রাহককে তেল দিতে পারছেন না তারা।

রাবনাবাদ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকার যদি পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করে, তাহলে তারা সাধারণ মোটরসাইকেল আরোহীদের চাহিদা পূরণে সক্ষম হবেন।
এদিকে ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button