গণমাধ্যম কর্মীরা সহায়তা করলে উন্নয়ন তরান্বিত হয়: এবিএম মোশাররফ হোসেন এমপি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘গণমাধ্যম কর্মীরা এই জনপদের উন্নয়ন সহযোগী হিসাবে অন্যতম প্রধান ভুমিকা রাখতে পারে। গণমাধ্যম কর্মীরা সহায়তা করলে উন্নয়ন তরান্বিত হয়।’

- বিজ্ঞাপন -

শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসায় কলাপাড়া প্রেসক্লাবের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচছা জানান। এবিএম মোশাররফ হোসেন  সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন। এই জনপদের উন্নয়ন সহযোগী হিসাবে গণমাধ্যম কর্মীদের তিনি এগিয়ে আসার আহ্বান।

এসময় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জিসহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।  পরে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমিরের নেতৃত্বে সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কে ফুলেল শুভেচছা জানান। মোশাররফ হোসেন এই জনপদের গণমাধ্যম কর্মী, দলের নেতা কর্মী ও সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button