কুয়াকাটা সৈকতে ফুটবল উৎসব, আয়োজনে হানজালা স্পোর্টস

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং পারস্পরিক সম্প্রীতি বন্ধনের লক্ষ্যে কুয়াকাটায় ব্যতিক্রমধর্মী এক ফুটবল খেলার আয়োজন করেছে হানজালা স্পোর্টস।
শুক্রবার (২রা জুন)বিকেলে কুয়াকাটার ঝাউবন এলাকায় অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় যুবক, কিশোর ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠের চারপাশে ভিড় করেন ঘুরতে আসা পর্যটক সহ স্থানীয়রা।

- বিজ্ঞাপন -

হানজালা স্পোর্টসের স্বত্তাধিকারী সালমান হাসান রানা জানান, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও কুয়াকাটায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button