কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে বিএনসিসি নৌ শাখার সচেতনতামূলক কার্যক্রম

পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনসিসি নৌ শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়।
কর্মসূচির অংশ হিসেবে সৈকতে অবস্থানরত পর্যটক, বিচ ক্রিম বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী এবং অটো ভ্যান চালকদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সৈকত পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানান। বিএনসিসি নৌ শাখার ক্যাডেটরা পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবার সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন করা হয়।
এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে কুয়াকাটা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পৌরসভার সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে কুয়াকাটা সমুদ্র সৈকত আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button