কুয়াকাটা বাসস্ট্যান্ডে গাঁজা সেবনকালে আটক ২

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন (২৫) ও মনির (৪২) নামের দুইজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী এর একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কুয়াকাটাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

- বিজ্ঞাপন -

স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button