কুয়াকাটায় সরকারি গাছ কর্তনের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে শ্রমিকদলের নেতা জসিম মৃধা।

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি গাছ কর্তনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধা।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে জসিম মৃধা বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের যে অভিযোগ বিভিন্ন মহলে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সরকারি গাছ কর্তনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান জসিম মৃধা। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button