কলাপাড়ায় ১০০ লিটার বাংলা মদ উদ্ধার

টুয়াখালীর কলাপাড়ায় রাখাইন পল্লী সোনাপাড়া ও পক্ষিয়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এ পরিমাণ মদ উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

এসময় এঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা মদ নষ্ট  করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এ অভিযানে সহযোগিতা করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button