কলাপাড়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার দিবাগত গভীর রাতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ জসিম ফকির (৩৮) নামের এক সন্ত্রাসীকে সেনাবাহিনী আটক করেছে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

সেনা সূত্রে জানা গেছে, কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। কলাপাড়া পৌরসভা এলাকায় পরিচালিত অভিযানকালে জসিম ফকিরকে আটক করা হয়।

এসময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাকু, দুইটি চাপাতি, তিনটি ছুরি ও তিনটি দাও উদ্ধার করা হয়। আটক জসিম ফুকরকে কলাপাড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনী এই অভিযান চালায়। এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত হওয়া গেছে। আটক জসিমের বাড়ি বাদুরতলী। তার বাবার নাম মতি ফকির।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button