আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখে তাহলে অনেক বেশি বিধ্বংসী প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। 

- বিজ্ঞাপন -

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্রের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী পর্যায়গুলো আরও অনেক বেশি বিধ্বংসী ও ব্যাপক হবে।

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর দেশটির সর্বোচ্চ অপারেশনাল সামরিক কমান্ড ইউনিট।

এদিকে বিবিসি ফার্সি জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে ইসরায়েল ও মার্কিন বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর একটি গ্যাস স্টেশনও ছিল

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button